আমাদের সর্ম্পকে

মিলন স্যারের বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি সম্পর্কে পরিচালকের কিছু কথা......
প্রিয় অভিভাবকগণ,
আপনাদের সন্তানের ভবিষ্যৎ গড়ার এক অনন্য যাত্রায় আপনাদের সঙ্গে থাকার প্রত্যয় নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস — "মিলন স্যারের বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি"।

🎯 আমাদের লক্ষ্য একটাই — বেসিক গড়ে দেওয়া।
একটি শিক্ষার্থীর মজবুত ভিত্তি ছাড়া বড় সাফল্য সম্ভব নয়। তাই আমরা পাঠ্য বইয়ের পাশাপাশি ব্যাখ্যাভিত্তিক, প্র্যাকটিক্যাল ও বিশ্লেষণধর্মী শিক্ষা প্রদান করি যাতে আপনার সন্তান শুধু পাশ নয়, বুঝে শেখে।

🌱 শিক্ষা হোক আনন্দময়, দায়িত্বশীল এবং বিজ্ঞানভিত্তিক-
আমরা শুধু ভালো রেজাল্ট নয়, একজন দায়িত্ববান, চিন্তাশীল এবং আত্মবিশ্বাসী শিক্ষার্থী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

🧠 বিজ্ঞান ও গণিত হবে আর ভয় নয়, প্রিয় বিষয়।
আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ ছাত্রছাত্রীদের মানসিক বাধা ভেঙে শেখার প্রতি ভালোবাসা সৃষ্টি করে। গণিত ও বিজ্ঞানের প্রতি ভীতি দূর করে তা উপভোগ করার পরিবেশ তৈরি করা আমাদের প্রথম কাজ।

🤝 অভিভাবক-একাডেমি সম্পর্ক হোক একটি টিমওয়ার্ক।
আপনাদের নিয়মিত মতামত, পর্যবেক্ষণ এবং সমর্থনই আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যায়। আমরা নিয়মিত ফিডব্যাক এবং রিপোর্ট দিয়ে আপনাদের সঙ্গে শিক্ষার্থীর উন্নতির অগ্রগতি শেয়ার করি।

💬 "একটি বীজ রোপণ করলে যেমন একটি বৃক্ষ জন্মায়, তেমনি একটি শিশুকে সঠিকভাবে শিক্ষা দিলে সে গড়ে উঠে একজন আদর্শ নাগরিক হয়ে।"

আপনার সন্তান আমাদের দায়িত্ব — তাদের ভবিষ্যৎ গড়াই আমাদের অঙ্গীকার।
ভরসা রাখুন, আমরা একসাথে এগিয়ে যাবো।
🎓 পরিচালকের আরো কিছু কথা---
১.
"আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মাঝে একটি সম্ভাবনার আলো থাকে। মিলন স্যারের বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি সেই আলোকে উজ্জ্বল করার এক বিশ্বস্ত নাম।"

২.
"গণিত ও বিজ্ঞানের মৌলিক ধারণা যত শক্তিশালী হবে, ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। আমাদের একাডেমিতে আমরা প্রতিটি শিশুর বেসিক শক্তিশালী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।"

৩.
"শুধু ভালো ফল নয়, আমরা গড়ে তুলতে চাই চিন্তাশীল, বিশ্লেষণধর্মী শিক্ষার্থী। আমাদের পাঠদানে থাকে বাস্তব জীবনের প্রয়োগ, আনন্দ ও আগ্রহ।"

৪.
"আপনার সন্তানের শিক্ষা যাত্রায় একজন বিশ্বস্ত সহযাত্রী হতে পেরে আমরা গর্বিত। মিলন স্যারের একাডেমিতে শিক্ষার্থীদের প্রতিটি ধাপে সহায়তা করা হয় যত্ন ও ভালোবাসার সঙ্গে।"

৫.
"শিক্ষার বীজ বপন হয় ছোটবেলাতেই। আমরা সেই বীজটিকে যত্ন করে লালন করি, যেন তা ভবিষ্যতের এক বিশাল বৃক্ষে পরিণত হয়।"

৬.
"আমরা শুধু শিক্ষক নই, আমরা একজন গাইড, একজন মেন্টর। মিলন স্যারের একাডেমিতে প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে চিনতে শেখে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।"


সুশিক্ষায় শিক্ষিত মানুষ দেশ ও জাতির বড় সম্পদ। জ্ঞান-বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সংমিশ্রণ ঘটলে মানুষ প্রকৃত শিক্ষিত হতে পারে।  এতে বৈষয়িক দক্ষতা অর্জনের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটিসহ সকল বিষয়ের জ্ঞান অর্জনের প্রয়োজন। আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হওয়ারও সমান সুযোগ বিদ্যমান। নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিক যোগ্যতাসম্পন্ন বুদ্ধিবৃত্তিক, চারিত্রিক, নৈতিক ও আদর্শিক নেতৃত্বের গুণাবলি সম্পন্ন করে গড়ে তুলতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বেসিক ম্যাথ এন্ড সাযেন্স একাডেমি ।


উদ্দেশ্য ও লক্ষ্য:

প্রচলিত শিক্ষার সমন্বয়ে মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে সৎ, যোগ্য, ঈমানদার, চরিত্রবান, চৌকস, দেশপ্রেমিক ও আধুনিক যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আদর্শ নাগরিক তৈরির মাধ্যমে দেশ ও জাতির সেবা করে সমৃদ্ধি কল্যাণ লাভ করা আমাদের উদ্দেশ্য এবং এ উদ্দেশ্য হাসিলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ তথা পরকালীন চূড়ান্ত সফলতা অর্জনই আমাদের লক্ষ্য।



স্পেশাল বৈশিষ্ট্যসমূহ:


  • প্রতিষ্ঠানের অন্যতম বেশিষ্ট্য পরিচালক দ্বারা সরাসারি পাঠদান ।
  • শীততাপ নিয়ন্তিত সকল ক্লাস রুম।
  • দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান ।

      ১০০% নিশ্চয়তা প্রদান: 


  • দূর্বল ছাত্র-ছাত্রী চিহ্নিত করে আলাদাভাবে অতিরিক্ত ক্লাস গ্রহন ।
  • CCTV ক্যামেরার আওতাভুক্ত সম্পুর্ন ভবন ।
  • ছাত্র-ছাত্রীদের ক্লাসে অনুপস্থিতি হাজিরা শীটের মাধ্যমে যাচাই করা ।
  • প্রতি পরীক্ষায় ১ম ,২য় ,ও ৩য় স্থান অধিকারি ছাত্র-ছাত্রীদের বিশেষ পুরষ্কার প্রদান।
  • ১০০% উপস্থিতির উপর বিশেষ পুরষ্কার প্রদান।
  • প্রযুক্তি সম্পর্কে অধিক ধারনা পাওয়ার জন্য ওয়াই –ফাই এর ব্যবস্থা ।
  • বিদ্যুৎ বিভ্রাটে  IPS এবং জেনারেটর সুবিধা ।
  • নিরিবিলি ও মনোরোম পরিবেশে পাঠদান ।
  • ধুমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস ।
  • সাপ্তাহিক,মাসিক ও মডেল পরীক্ষা গ্রহণ।
  • প্রতি অধ্যায় ভিত্তিক MCQ, CQ শীটের ব্যবস্থা।
  • SMS এর মাধ্যেমে পরীক্ষার ফলাফল প্রদান ।

       এছাড়া আমাদের আছে আধুনিক শিক্ষা ব্যবস্থা যা ময়মনসিংহ শহরে আমরাই প্রথম:


      আমাদের ডিজিটাল প্রযুক্তিসমূহ-


  • ডিজিটাল হাজিরা সহ যাবতীয় তথ্য অভিভাবকদের জানানোর ব্যবস্থা।
  • Website: milonsir.com অথবা website: msbasicmath.com ফলাফল প্রকাশ করা ।
  • এছাড়া নিচের লিংকে ঢুকে ছাত্র-ছাত্রীদের আইডি দিয়ে ফলাফল এবং বেতনসহ যাবতীয় তথ্য পাওয়া ।

BMSA এর বৈশিষ্ট্য:

  • নতুন কারিকুলাম পদ্ধতির আলোকে পাঠদান ও মূল্যায়ন।
  • প্রতিটি টপিক কুইজ + মূল্যায়ন প্রশ্নের সঠিক ও সহজ সমাধান।
  • প্রতিটি বিষয় ছন্দাকারে ছাত্র-ছাত্রীদের আয়ত্ব করে দেওয়া ও প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা। 
  • প্রতিটি অধ্যায় ভিত্তিক শীট প্রদান করে নতুন পদ্ধতির সৃজনশীল প্রশ্ন, মূল্যায়ন পদ্ধতি + কুইজ প্রশ্ন এবং MCQপরীক্ষা নেওয়া হয়।
  • প্রতিটি অধ্যায় ভিত্তিক শীট প্রদান করে নতুন পদ্ধতির সৃজনশীল প্রশ্ন, মূল্যায়ন পদ্ধতি + কুইজ প্রশ্ন ও MCQ পরীক্ষা ও Solve Class গ্রহণ।
  • জে.এস.সি ও এস.এস.সি এর টেস্ট পেপার সলভ।
  • অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার পূর্বে ই সিলেবাস ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ।
  • বোর্ড পরীক্ষার আলোকে মাসিক Model Test ও সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ।
  • অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার পূর্বেই সিলেবাস ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ।
  • প্রতিটি পরীক্ষার রেজাল্ট অভিভাবককে অবহিত করা ও পুরুষ্কার প্রদান করা।
  • সুন্দর ও সাবলীল ভাষায় ছাত্র-ছাত্রীদেরকে পড়া বুঝিয়ে দেওয়া ও নৈতিকতা শিক্ষা দেওয়া।
  • সঠিক ও নির্ভুলভাবে খাতা মূল্যায়ন।
  • অভিভাবক ও শুভাকাঙ্খীদের পরামর্শ গ্রহণ।
  • দুর্বল শিক্ষার্থীদের উপর অধিক গুরুত্ব প্রদান।
  • অধ্যায় ভিত্তিক হ্যান্ড নোট প্রদান।
  • শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।

সফলতার চিত্র:

প্রতিষ্ঠার পর থেকে বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। প্রতি বছর বার্ষিক (চূড়ান্ত) পরীক্ষায় অধিকাংশ জিপিএ-৫ এর পাশাপাশি ১০০% প্রথম স্থান অর্জন করে আসছে।  জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণ করে যে সফলতা বয়ে আনে তা সত্যিই ঈর্ষণীয়। 

ভর্তি সংক্রান্ত নিয়মাবলি:

*  অফিস থেকে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করে উক্ত ফরম পূরণ করে অফিসে জমা দিতে হবে।
* ভর্তি ফরমের সাথে শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।  
* প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
* দুই সন্তানের ক্ষেত্রে ১ জনের ভর্তি ফি অর্ধেক এবং ৩ সন্তানের ভর্তির ক্ষেত্রে কণিষ্ঠ জনের ভর্তি ফি ফ্রী। তবে টিউশন ফি এর ক্ষেত্রে শুধুমাত্র ৩ সন্তানের (কণিষ্ঠ শিক্ষার্থীর) নির্ধারিত টিউশন ফি অর্ধেক ছাড় পাবেন।
* সাধারণত ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির আবেদনপত্র গ্রহণোত্তর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি করা হয়। তবে আসন খালি থাকা সাপেক্ষে বছরের অন্যান্য সময়ও ভর্তি করানো যাবে।
* অস্পষ্ট ও অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
* কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
* ভর্তির ব্যাপারে কোন অনৈতিক সুপারিশ গ্রহণযোগ্য হবে না।
* ভর্তি সংক্রান্ত সকল ক্ষেত্রে কোচিং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

মিলন স্যার(গণিত)
পরিচালক ও প্রধান শিক্ষক
বেসিক ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি